কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:৫২ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত
ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি : সংগৃহীত

পাকিস্তানের মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৯ জুন) সকালে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। তবে কম্পনের মাত্রা ও গভীরতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। খবর জিওটিভি নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫।

ইউএসজিএস জানায়, অগভীর ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিট নাগাদ আঘাত হেনেছে। যার কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তর-পূর্বে।

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২.৫ মাইল) পশ্চিমে। ভূমিকম্পটি অগভীর ছিল। ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় আঘাত হানে।

মুলতান ছাড়াও মুসাখেল এবং আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের মুসাখেল জেলা থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X