কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে নৌবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর দুই কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হয়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র। খবর দ্য ডনের।

এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, সোমবার প্রশিক্ষণের সময় ওই সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌবাহিনীর দুই কর্মকর্তা ও একজন সৈনিক নিহত হয়েছেন।

এ ঘটনার পরপর একটি তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পৃথক আরেক বিবৃতিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া নৌবাহিনীর এই তিন সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিহতদের আত্মা এবং তাদের পরিবারের জন্য দোয়াও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X