কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শান্তি প্রতিষ্ঠায় প্রশংসা পাচ্ছে পাকিস্তান, সন্তুষ্ট যুক্তরাষ্ট্র

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

বিশ্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ জুলাই) ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের ‘গঠনমূলক ভূমিকার’ কথা তুলে ধরেন রুবিও

এটি ছিল ইসহাক দার ও মার্কো রুবিওর মধ্যে প্রথম সরাসরি বৈঠক। এর আগে তারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইসহাক দার বলেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, তবে আমরা শান্তি চাই। প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের সংঘাত পাকিস্তান চায় না। তিনি আরও বলেন, বিশ্বকে বিভ্রান্ত করতে এবং পাকিস্তানকে বদনাম করতে ভারত সন্ত্রাসবাদের আশ্রয় নিচ্ছে।

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব প্রসঙ্গে দার জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোর মধ্যস্থতামূলক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন, এ ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও তাদের টিমের প্রতি আমরা কৃতজ্ঞ।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, বৈঠকে মার্কো রুবিও পাকিস্তানের ভূমিকাকে ‘বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিতে ইতিবাচক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পাকিস্তান শান্তিরক্ষায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে উভয় নেতা একমত হন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম।

ইসহাক দার বলেন, পাকিস্তান এখন আমেরিকান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন।

বৈঠকে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির সাম্প্রতিক বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গঠনমূলক ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বীকার করেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক টানাপোড়েনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দেশটির আগ্রহ ও প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X