কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৯ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে বাশার আল-আসাদের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ফ্রান্সে জারি করা একটি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত। খবর শাফাক নিউজের

২০১৩ সালে দামেস্কের কাছে ভয়াবহ রাসায়নিক হামলায় আল-আসাদের জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে এই পরোয়ানা জারি করা হয়েছিল। ওই হামলায় ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

তবে ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন জানায়, একজন রাষ্ট্রপ্রধান বিদেশি আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন না, এমনকি যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলেও। ফলে আল-আসাদের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের দায়ে ওই পরোয়ানার আইনি ভিত্তি নেই।

আদালতের প্রেসিডেন্ট ক্রিস্টোফ সুলার্দ জানিয়েছেন, যেহেতু আল-আসাদ এখন আর রাষ্ট্রপ্রধান নন, তাই ভবিষ্যতে নতুন করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যেতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সেনা অভ্যুত্থানের মাধ্যমে আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং রাশিয়ায় পালিয়ে যান। বর্তমানে এইচটিএস প্রধান আহমাদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X