বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পাক সেনাপ্রধানকে প্রশ্রয়, ট্রাম্পের কঠোর সমালোচনা পেন্টাগন কর্মকর্তার

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

বিশ্ব রাজনীতির মঞ্চে পাকিস্তান-ভারত সম্পর্ক বরাবরই ছিল উত্তেজনাপূর্ণ। তবে এবার সেই উত্তেজনার মাত্রা ছুঁয়েছে, যখন যুক্তরাষ্ট্রের মাটিতে বসে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবে যাবে।

ওই দিকে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠছেন। এর আগে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের মধ্যে, যদিও ভারত ট্রাম্পের সেই দাবি অস্বীকার করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দেন, কোনো বিদেশি নেতা যুদ্ধবিরতির পক্ষে ছিলেন না। সেই মুহূর্ত থেকে ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভ বাড়ে এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয়।

পাকিস্তান সেনাপ্রধানও ট্রাম্পের মধ্যস্থতাকে ‘ভালো কাজ’ বলে উল্লেখ করেন এবং জানান, এ কারণেই তারা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। কিন্তু সেখানে ফোড়ন কাটেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন।

আসিম মুনিরের ভারতে পরমাণু হামলার এ হুমকির কঠোর সমালোচনা করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রুবিন শুধু সমালোচনা করেই থামেননি আসিম মুনিরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেন। রুবিন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি সবকিছু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং তিনি বোঝেন না যে কোনো বাজে শান্তিচুক্তি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দেয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X