কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকাশে সক্ষমতা অর্জনের আরেক ধাপ এগিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির বিমানবাহিনীকে (পিএএফ) অপ্রতিরোধ্য ও অত্যাধুনিক এয়ার-টু-এয়ার মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যাকে দুই দেশের মধ্যে পুনরুজ্জীবিত সামরিক সহযোগিতার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। খবর সামা টিভির।

এআইএম-১২০ সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধবিমান থেকে ছোড়া সম্ভব এবং এটি অনেক দূর পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। এটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ বা বিভিআর সক্রিয় রাডার ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে।

ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, এই চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক এআইএম-১২০ডি-৩ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল ক্ষেপণাস্ত্র পাবে। এটি উন্নত মধ্যপাল্লার এয়ার-টু-এয়ার মিসাইল সিরিজের সর্বশেষ সংস্করণ।

২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের এই চুক্তিটি রেথিয়ন কোম্পানিকে দেওয়া হয়েছে। পাকিস্তান, তুরস্ক এবং মার্কিন মিত্র দেশগুলোও এএমআরএএএম’এস (AMRAAMs) উৎপাদন করবে, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (বর্তমানে ‘ডিপার্টমেন্ট অব ওয়্যার’ নামে পুনর্গঠিত) নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এটি দুই দেশের সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এটি।

এআইএম-১২০ডি-৩ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল হলো এএমআরএএএম পরিবারের সর্বশেষ প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) যুদ্ধের জন্য নকশা করা হয়েছে। এটি শত্রুর যুদ্ধবিমানের পাশাপাশি ছুটে আসা ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। আগের সব সংস্করণের চেয়ে এটি অনেক বেশি নির্ভুলভাবে অনেক দূরত্বের বস্তুতে আঘাত হানতে পারবে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই নতুন মিসাইল পাকিস্তানের এফ-১৬ বহরের আঘাত হানার ক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বাড়াবে।

এটি বর্তমানে ব্যবহৃত এআইএম-১২০সি ৫ সংস্করণকে প্রতিস্থাপন করবে। এসব পাকিস্তান ২০১০ সালে কেনা এফ-১৬ ব্লক ৫২ যুদ্ধবিমানগুলোর সঙ্গে পেয়েছিল।

বিশ্লেষকদের ভাষায়, এআইএম-১২০ডি-৩ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল পাকিস্তান বিমানবাহিনীকে দূরপাল্লার আকাশযুদ্ধে নির্ভুলতা অর্জন ও ব্যাপক পরিসরে নতুন মাত্রা দেবে। এটি অপ্রতিরোধ হয়ে উঠার দাপে এক গুরুত্বপূর্ণ আধুনিকায়ন ধাপ।’

পাকিস্তান কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এই ক্ষেপণাস্ত্রের আপডেট সংস্করণের অনুরোধ জানিয়ে আসছিল, যাতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা যায়।

এই চুক্তি এমন সময়ে এসেছে, যখন গত জুলাইয়ে পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকী ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

সূত্র : সামা টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X