কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএসএফ স্টাফ কারাগারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের (বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তর) এসএসএফের (বিশেষ নিরাপত্তা বাহিনী) অফিস স্টাফ মো. ইমরানকে (৩০) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৭ আগস্ট বাদীর সঙ্গে আসামির আপসের শর্তে ধার্য তারিখ (মঙ্গলবার) পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সঙ্গে আসামির আপস না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও বলেন, বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দপ্তরে এসএসএফের (বিশেষ নিরাপত্তা বাহিনী) চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফের কর্মকর্তা দাবি করেন।

মামলার অভিযোগ সূত্র জানা যায়, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরে (বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর) অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা নেন আসামি। পরে বাদী সুবাস মালো (৩০) আসামির কাছে চাকরি চাইলে বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছে বাদীর পাওনা টাকা ফেরত চাইলেও বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন।

২০২৩ সালে ২৬ সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে সাত দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানোর পরও আসামি টাকা ফেরত দেননি। এরপর বাদী সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণা অভিযোগে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ বিষয়ে তদন্ত করে তেজগাঁও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অপরাধ সত্যত্যা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মমতাজ উদ্দিন। পরে আদালত এই প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। আসামি আদালতে উপস্থিত না হওয়ায় গত বছরের ১১ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সেই গ্রেপ্তারি পরোয়ানামূলে চলতি বছরের গত ১৪ আগস্ট আসামি গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের তিন দিন পর আসামিকে বাদীর সঙ্গে আপসের শর্তে জামিন মঞ্জুর করেন। তবে উভয় পক্ষের মধ্যে আপস না হওয়ায় মঙ্গলবার আদালত আসামির জামিন বাতিলের নির্দেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X