কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আরও ১৪ দিনের রিমান্ডে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই নেতা কোরেইশি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই নেতা কোরেইশি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেইশির রিমান্ডের মেয়াদ বাড়ছে। সাইফার বা গোপন তারবার্তার মামলায় তাদের আরও ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফলে আগামী ১০ আক্টোবর পর্যন্ত রিমান্ডে থাকছেন এ নেতারা। খবর জিও নিউজ ও ডনের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিচারক আবুল হাসনাত জুলকারনাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় আদালতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিসহ (এফআইএ) পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার, লতিফ খোসা, উমার নিয়াজি এবং নাইম পানজুথা উপস্থিত ছিলেন। এ ছাড়া শুনানি চলাকালে পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কোরেইশিকে আদালতে হ্যান্ডকাফ পরিয়ে হাজির করা হয়।

পিটিআিইয়ের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের জানান, তারা আদালতে এফআইয়ের মামলায় একটি চালান জমা দিয়েছেন। এতে ইমরান খান আজ জামিন পেতে পারেন। এ সময় তিনি রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের নির্দেশনা ও সংবিধান ভঙ্গ করায় তিনি এর নিন্দা জানান।

আইনজীবী জানান, আদালত পিটিআই নেতাদের জামিন দেওয়া সত্ত্বেও পুনরায় রিমান্ড মঞ্জুর করেছেন। এতে করে ইমরান খানের ব্যাপারে আদালতের নির্দেশনা ভঙ্গ করেছে কর্তৃপক্ষ।

খোসা বলেন, পারভেজ এলাহি ইমরান খানকে কয়েকবার জামিন দিয়েছেন। এরপরও তাদের গ্রেপ্তার রাখা হয়েছে।

আদালতে হাজির হয়ে নির্বাচন নিয়ে মন্তব্য করেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেইশি। তিনি বলেন, পিটিআইকে বাদ দিয়ে নির্বাচন করলে তা অর্থহীন হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে অ্যাটক কারাগারেই আছেন ইমরান। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করেন। কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইর ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X