কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে সৌদিগামী ২৪ ভিক্ষুককে নামাল পাকিস্তান

আটক ভিক্ষুকেরা। ছবি : এফআইএ
আটক ভিক্ষুকেরা। ছবি : এফআইএ

হজের কোটা পূরণে ভিক্ষুক ও পকেটমার পাঠানোয় সৌদি আরবের হুঁশিয়ারিতে নড়েচেড়ে বসেছে পাকিস্তান প্রশাসন। দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এখন পর্যন্ত বিমান থেকে ২৪ ভিক্ষুককে নামিয়ে দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিদেশ ভ্রমণে অভিযুক্ত ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৪ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এরমধ্যে শনিবার গভীর রাতে মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ৮ ভিক্ষুককে নামিয়ে দেওয়া হয়। তারা বিমানে ওমরাহযাত্রীর ছদ্মবেশ ধারণ করেছিলেন। এর দুই দিন আগে একই বিমানবন্দরে ১৬ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

সংস্থাটি জানিয়েছে, ভিক্ষুকরা ওমরাহযাত্রীর ছদ্মবেশে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেছিলেন। দুদিন আগে নামানো ১৬ ভিক্ষুকের মধ্যে ১১ নারী, চার পুরুষ ও এক শিশু ছিল। এসব ভিক্ষুকরা নিজেদের উপার্জিত অর্থের অর্ধেক ভ্রমণ এজেন্টদের ভাগ দিতেন। তারা ভিসা প্রক্রিয়ার জন্য জাভেদ নামে এক ব্যক্তির কাছে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি দিয়েছিলেন।

এফআইএ এক বিবৃতিতে বলেছে, বিমান থেকে নামিয়ে দেওয়া সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে। এসব ভিক্ষুকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালানবিরোধী শাখায় পাঠানো হয়েছে।

এর আগে হাজীদের ছদ্মবেশে ভিক্ষুক পাঠানোয় পাকিস্তানকে হুঁশিয়ার করে সৌদি আরব। বিষয়টি নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে আলোচনা হয়। সূত্রটি জান্য়, সৌদি আররে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের নাগরিক। এসব ব্যক্তিরা ওমরার ভিসায় সৌদি আরবে গিয়েছেন।

সৌদি আরব জানিয়েছে, বর্তমানের তাদের কারাগার পাকিস্তানিদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য দেশটি পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X