কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের আইএসআইর শীর্ষ পদে দাউদ ইব্রাহিম

দাউদ ইব্রাহিম কাসকর। ছবি : সংগৃহীত
দাউদ ইব্রাহিম কাসকর। ছবি : সংগৃহীত

ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি দাউদ ইব্রাহিম কাসকরকে পাকিস্তানের জাতীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।

দাউদ ইব্রাহিম ভারতের রাষ্ট্রসংঘের তালিকায় ‘মোস্ট ওয়ান্টেড’। তিনি একাধিক নাশকতার সঙ্গে যুক্ত। মুম্বাই পুলিশের এক কনস্টেবলের ছেলে এই দাউদ ইব্রাহিমকেই আইএসআইর অতিরিক্ত মহাপরিচালক পদে বসাল পাকিস্তান।

আইএসআইর এক সূত্রের বরাতে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, গত কয়েক দশকে আইএসআইর হয়ে অনেক কাজ করেছেন দাউদ ইব্রাহিম। এর স্বীকৃতি স্বরূপ তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৮০-এর দশকের শেষের দিকে তিনি দুবাইয়ে পালিয়ে যান। সেখান থেকেই পাকিস্তানের আইএসআইর সংস্পর্শে আসেন। ১৯৯৩-এর ১২ মার্চ ভারতের মুম্বাইয়ে প্রাণঘাতী সিরিজ বোমা হামলায় আইএসআইকে সহায়তা করেন দাউদ। এ ঘটনার পর তিনি পাকিস্তানের করাচিতে ঘাঁটি গারেন। সেখানে তাকে নিরাপত্তা দেয় আইএসআই।

অভিযোগ রয়েছে, দাউদ ইব্রাহিম পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং বিশ্বজুড়ে তাদের সহযোগীদের হয়ে কাজ করেছেন। তিনি আল-কায়েদা, ওসামা বিন লাদেন ও তালেবানের সঙ্গে যুক্ত ছিলেন। মাদক চোরাচালানের বিশাল সাম্রাজ্যের সুবিধার্থে সন্ত্রাসী নেটওয়ার্ক ব্যবহার করে আসছেন দাউদ। এ জন্য জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১০

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১১

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৩

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৫

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৬

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৭

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৮

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৯

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

২০
X