কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশে উড়াল দিচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত নারী

নভোচারী নামিরা সেলিম। ছবি : এক্স
নভোচারী নামিরা সেলিম। ছবি : এক্স

দীর্ঘ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত সময় হাতছানি দিচ্ছে। এবার মহাকাশে উড়াল দিতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক নারী। মুসলিম নারী হিসেবেও তিনি প্রথম মহাকাশে যাত্রা করবেন। তার এ মহাকাশ যাত্রার জন্য দুই দশক ধরে অপেক্ষা করতে হয়েছে। এরপর তার সেই স্বপ্ন এখন বাস্তব হতে যাচ্ছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মহাকাশে যাত্রা শুরু করতে যাওয়া ওই নারীর নাম নামিরা সেলিম। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত এবং সংযুক্ত আরব আমিরাত ও মোনাকোর যৌথ নাগরিক।

নামিরা মূলত পর্যটক হিসেবে মহাকাশে যাচ্ছেন। তিনি ছাড়াও এ যাত্রায় তার সহযোগী রয়েছেন আরও দুজন। তাদের এ যাত্রার মাধ্যমে মহাকাশে পর্যটন এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে। তাদের যাত্রার মাধ্যমে মহাকাশে বাণিজ্যিকভাবে পর্যটন শুরু হবে। ইতিহাসের অংশ হয়ে থাকবেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান দুই দেশের মধ্যকার প্রথম নারী তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত এ নারী অমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভার্জিন গ্লাক্সিক ফ্লাইটে করে মহাকাশের উদ্দেশে যাত্রা করবেন। তার এ যাত্রায় শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নভোচারীর উদ্দেশে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেন, শুভ কামনা নামিরা সেলিম। আমি তোমার সফলতা কামনা করছি। তুমি প্রথম পাকিস্তানি নারী হিসেবে মাহাকাশ সফর করে ইতিহাস গড়তে চলেছ। নানা ক্ষেত্রে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়ে পাকিস্তানের নারীরা পুরো জাতিকে গর্বিত করছে।

এর আগে মুসলিম নভোচারীদের মধ্যে প্রথম ব্যক্তিও ছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সুলতান আল-নিয়াদি। ১৮৪ দিন মহাকাশে কাটানোর পর গত ৩ সেপ্টেম্বর পৃথিবীর বুকে ফিরে আসেন তিনি। এর আগে তিনি মহাকাশ থেকে মক্কা মদিনার ছবি তুলে পাঠিয়েছিলেন।

চলতি বছর পবিত্র হজের সময় মহাকাশ থেকে মক্কার চিত্র কেমন ছিল মহাকাশ থেকে তার ছবি প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল নিয়াদি। প্রায় ৪০০ কিলোমিটার দূরত্ব থেকে তোলা সেই ছবিতে মসজিদুল হারামের কাঠামো বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। এর আশপাশের সড়কগুলো রেখার মতো ছবিতে বিস্তৃত দেখা যায়।

পবিত্র হজের দিন এই ছবি টুইটারে প্রকাশ করে সুলতান আল নিয়াদি ক্যাপশনে লিখেন, ‘আজ পবিত্র হজের গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস শুধুই বিশ্বাস নয়। কাজকর্মের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা পায়। এটা আমাদের সবাইকে সহানুভূতিশীল, নম্র এবং ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এটা মক্কার পবিত্র স্থানগুলোর ছবি। ছবিটা আমি গতকাল তুলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X