কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ জানাল পাকিস্তান

পুরোনো ছবি
পুরোনো ছবি

পরবর্তী সাধারণ নির্বাচন কবে হবে, তা নিয়ে বেশ কয়েক মাস ধরেই অনিশ্চয়তায় পাকিস্তান। সংবিধান অনুযায়ী নভেম্বরে নির্বাচন আয়োজনের কথা থাকলেও নানা কারণ দেখিয়ে কালক্ষেপণ করে আসছে নির্বাচন কমিশন। তবে এবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারি মাসেই ভোট হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। খবর আলজাজিরার।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) পাকিস্তানি প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।

গত ৯ আগস্ট শাহবাজ শরিফের পিএমএল (এন) জোট সরকার ক্ষমতা ছাড়লে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর থেকে দেশ পরিচালনা করছে প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের তত্ত্বাবধায়ক সরকার।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সংসদ ভাঙার ৯০ দিনের ভেতর নির্বাচন আয়োজন করতে হবে। সে হিসাবে চলতি নভেম্বর মাসেই দেশের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল নির্বাচন কমিশনের। তবে কমিশন বলছে, সবশেষ জনশুমারি অনুযায়ী সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করে নির্বাচনে গেলে তাদের অন্তত চার মাস সময় লাগবে।

পাকিস্তানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দায় রয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের। এই ম্যান্ডেট নিয়েই গত আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। তবে প্রধান বিরোধী নেতা ও পিটিআইপ্রধান ইমরান খানকে কারাগারে বন্দি রাখার পাশাপাশি দলটির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন অব্যাহত থাকায় আনোয়ার আদৌ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X