কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ রোধে কৃত্রিম বৃষ্টি ঝরাল পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরে বায়ুদূষণ মোকাবিলায় প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) লাহোরের ১০টি এলাকায় পরীক্ষামূলকভাবে এই বৃষ্টি ঝরানো হয়।

পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভি সাংবাদিকদের বলেছেন, লাহোরের অন্তত ১০টি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরানো হয়েছে। বর্তমানে এই কৃত্রিম বৃষ্টির প্রভাব পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে উঠে আসে লাহোর। গত কয়েক সপ্তাহ ধরে লাহোরের বায়ুর মানের আরও অবনতি হয়েছে। বায়ুর মান উন্নত করতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং অতিরিক্ত দুদিন স্কুল বন্ধ রাখে পাঞ্জাব সরকার। তবে কোনো কিছুই কাজে না আসায় কৃত্রিম বৃষ্টির কৌশল অবলম্বন করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

মুখ্যমন্ত্রী মহসিন বলেন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টির উপকরণ উপহার হিসেবে সংযুক্ত আরব আমিরাত দিয়েছে। প্রায় ১০ থেকে ১২ দিন আগে দুটি বিমানে করে ৪৮টি ফ্লেয়ার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি দল পাকিস্তানে আসে। শনিবার রাতের মধ্যেই কৃত্রিম বৃষ্টির প্রভাব মূল্যায়ন হয়ে যাবে বলেও জানান তিনি।

এই বৃষ্টির নিরাপত্তার দিকটি নিয়ে লাহোরের জনসাধারণকে আশ্বস্ত করেছেন মহসিন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বছরে এক হাজারের বেশি এই ধরনের বৃষ্টির মিশন পরিচালনা করা হয়। যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ আরও কয়েক ডজন দেশে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১০

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১১

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১২

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৩

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৪

ইসলামে পিতার সম্মান

১৫

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৬

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৭

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

১৮

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১৯

সুখবর দিলেন সামান্থা

২০
X