কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষের ছদ্মবেশে নারীকে নারীর বিয়ে, অতপর...

গ্রেপ্তার হওয়া নারী। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হওয়া নারী। ছবি : সংগৃহীত

এমনিতে নারী। কিন্তু বেশ নিয়েছেন পুরুষের। কেবল তাই নয়, এভাবে করে আরেক নারীকে বিয়েও করেছেন। শুনতে অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। এমন অভিযোগের ভিত্তিতে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

নারী হয়ে পুরুষের রূপ ধরা ওই নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। ওই নারী অন্য নারীকে বিয়ের মাধ্যমে তাদের বিদেশে বিক্রি করে দিতেন। পুরুষের রূপ ধারণ করা ওই নারীর নাম নার্গিস। তাকে পাকিস্তানের পুলিশ প্রেপ্তার করেছে। দেশটির আজাদ কাশ্মীরে এ ধরনের ঘটনা ঘটেছে।

গ্রেপ্তার ওই নারী পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক। আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) মিরপুরে এক মেয়েকে বিয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী এক নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে প্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুরুষের ছদ্মবেশে ওই নারী প্রায়ই আজাদ কাশ্মীরে বিয়ের জন্য আসতেন। এরপর বিয়ে করে তার ভ্রমণবিষয়ক নথিপত্র তৈরি করে বিদেশে বিক্রি করে দিতেন।

প্রতারণার শিকার এক নারীর বাবার অভিযোগ, নার্গিস তার মেয়েকে বিয়ে করে দুবাই হয়ে ফ্রান্স নিয়ে যায়। পরে পরিবার জানতে পারে যে, তাদের জামাই আসলে মেয়ে।

তিনি আরও অভিযোগ করেন, ওই নারী তার মেয়েকে নির্যাতন ও বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করে। পরে অবশ্য পরিবারের সদস্যরা তাকে নিরাপদে স্থানান্তর করেছেন। নার্গিস পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলমের বাসিন্দা। নতুন করে আরেক মেয়েকে প্রতারণার সময় ভুক্তভোগী নারীর পরিবার তাকে শনাক্ত করে।

পুলিশ জানিয়েছে, মিরপুর জেলা সদর হাসপাতালের রিপোর্ট অনুসারে, নার্গিস আসলে একজন নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X