কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের টয়লেটে ঘণ্টাব্যাপী আটকা যাত্রী

স্পাইসজেটের একটি বিমান। ছবি : সংগৃহীত
স্পাইসজেটের একটি বিমান। ছবি : সংগৃহীত

বিমানের টয়লেট নিয়ে আতঙ্ক আর কৌতূহল অনেকের আছে। তবে এবার সামনে এসেছে সেই টয়লেটেরই একটি ঘটনা। মাঝ আকাশে বিমানের টয়লেটে প্রায় ঘণ্টাব্যাপী আটকা পড়েছেন এক যাত্রী। বুধবার ( ১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে বিমানের টয়লেটে যান এক যাত্রী। এরপর সেখানে আটকে পড়েন তিনি। এমনকি চেষ্টা করেও বের করা যায়নি। ফলে পুরোটা পথ টয়লেটেই পাড়ি দিয়েছেন তিনি। আর ঘটনাটি ঘটেছে ভারতে।

বিমানটি ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এ সময় এক যাত্রী বিমানের টয়লেটে গিয়ে আটকা পড়েন। প্রথমে যাত্রীরা বাইরে থেকে চেষ্টা করেন। পরে বিমানের ক্রুরাও চেষ্টা করে তাকে বের করতে পারেননি। বিমানটি অবতরণের পর প্রকৌশলীকে ডেকে দরজা খুলে ওই যাত্রীকে বের করে আনা হয়েছে। এ ঘটনায় বিমানের পরিচালনাকারী প্রতিষ্ঠান স্পাইসজেট এক বিবৃতি দিয়েছে। তারা এ ধরনের ঘটনার জন্য দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ওই যাত্রীর বিমানভাড়া ফেরত দিয়েছে।

বিবৃতিতে তারা জানিয়েছে, গত ১৬ জানুয়ারি তাদের একটি ফ্লাইটে এক যাত্রী দুর্ভাগ্যবশত প্রায় এক ঘণ্টার জন্য টয়লেটে আটকা পড়েন। বিমানটি মাঝ আকাশে থাকায় এবং দরজার তালায় ত্রুটির কারণে তিনি আটকা পড়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভেতরে আটকা পড়লেও ওই যাত্রীকে ক্রুরা সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে সহায়তা করে আসছিলেন। বিমানটি অবতরণের পর প্রকৌশলীর মাধ্যমে দরজা খুলে দেওয়া হয়। পাশাপাশি ওই যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X