কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৩ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে পাকিস্তানের পাল্টা হামলা, নিহত ৯

ইরানের অভ্যন্তরে হামলা। ছবি : সংগৃহীত
ইরানের অভ্যন্তরে হামলা। ছবি : সংগৃহীত

ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ৪৮ ঘণ্টারও কম সময় নিয়ে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

পাকিস্তানের পরিচালিত এ হামলার লক্ষ্যবস্তু ছিল সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে অবস্থিত কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা। মূলত পাকিস্তান বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী-বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বেলুচিস্তান লিবারেশন আর্মির ঘাঁটিতে এ হামলা পরিচালনা করে।

ইরান জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও চারজন শিশু রয়েছেন। অন্যদিকে পাকিস্তানের দাবি, তাদের হামলায় সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নিহত হয়েছেন।

এর আগে, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান। ওই হামলায় দুই শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পাশাপাশি দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে। এদিকে পাকিস্তান, ইরাক এবং সিরিয়ায় সাম্প্রতিক ইরানি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X