কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরানে পাকিস্তানের পাল্টা হামলা, কী বলছে যুক্তরাষ্ট্র

ইরানের ভুখণ্ডে পাকিস্তানের পাল্টা হামলা। ছবি : সংগৃহীত
ইরানের ভুখণ্ডে পাকিস্তানের পাল্টা হামলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালিয়েছিল ইরান। এরই জেরে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরানে হামলা চালায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী।

ইরানের সীমান্তবর্তী কয়েকটি স্থানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে এমন হামলা চালানো হয়। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টু ডে।

এসব ঘটনায় মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান, ইরাক এবং সিরিয়ায় সাম্প্রতিক ইরানি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বুধবার বলেন, আমরা (ইরানের) হামলার নিন্দা জানাই।

বেলুচিস্তান প্রদেশে ইরানের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ও হামলার জবাবে বুধবার কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও আপাতত ইসলামাবাদে না ফিরতে বলা হয়েছে।

বর্তমানে নিজ দেশে আছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তার আর পাকিস্তানে ফেরার দরকার নেই বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

মুমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তান ইরান থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানে ইরানের রাষ্ট্রদূত যিনি বর্তমানে ইরান সফর করছেন তিনি আপাতত ইসলামাবাদ ফিরে আসবেন না।

এর আগে মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালায় ইরান। এতে দুই শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। প্রথম দিকে হামলার ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর হাত ছিল বলে দাবি করে তেহরান। তবে তারা বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে বিবৃতি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X