কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলায় ৪ কর্মকর্তা নিহত

ডেরা ইসমাইল খান এলাকায় বোমা হামলা। পুরোনো ছবি।
ডেরা ইসমাইল খান এলাকায় বোমা হামলা। পুরোনো ছবি।

পাকিস্তানে নির্বাচনের দিন পুলিশের গাড়িতে বোমা হামলা হয়েছে। এতে অন্তত চার কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহম্পতিবার (৮ ফেব্রুয়ারি) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় একটি পুলিশের গাড়িতে হামলা হয়। নির্বাচনে নিরাপত্তার কাজে নিয়োজিত এ পুলিশের গাড়িটি টহল দিচ্ছিল। এ ঘটনায় সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশের এ গাড়িটি কালাটি থানায় মেতায়েন করা হয়েছিল। এটি গ্রাহা আসলাম নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালন করছিল। হামলার সময় একজন সাব ইন্সপেক্টরসহ কয়েকজন জওয়ান গাড়িটিতে ছিলেন।

পুলিশের গাড়িতে হামলার পর এলাকায় নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ছাড়া নিহতদের মরদেহ এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এমনকি নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করে তল্লাশি শুরু করেছে।

এর আগে গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে জোড়া বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত হন। প্রদেশের দুটি জেলায় এ হামলা হয়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ঘটনায় ১৫ জনের মতো মানুষ নিহত হয়েছেন। বুধবার প্রদেশের পিশিন জেলার নোকান্দি এলাকায় এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের বাইরে এই ঘটনা ঘটেছে। স্বতন্ত্র ওই প্রার্থীর নাম আসফান্দিয়ার খান কাকার। বিস্ফোরণের সময় তিনি কার্যালয়ে ছিলেন না।

তহসিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. হাবিব জিও নিউজকে বলেন, আহত ব্যক্তিদের এই হাসপাতালে আনা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থা গুরুতর। এ ছাড়া মরদেহগুলো এখানে আনা হয়েছে।

অন্যদিকে বুধবার বেলুচিস্তানে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এবার কিলা সাইফুল্লাহ জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) নির্বাচনী অফিসের কাছে এই বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় ১০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X