কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে ৮ প্রার্থী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ নিয়ে অন্তত আটজন প্রার্থী পেশোয়ার হাইকোর্টে (পিএইচসি) আবেদন করেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

হাইকোর্টে আবেদন করা প্রার্থীরা হলেন, সাবেক ডেপুটি স্পিকার মাহমুদ জান, সাবেক এমপিএ আরবাব জাহানদাদ খান, সাবেক প্রাদেশিক মন্ত্রী তৈমুর খান ঘাগরা ও কামরান বঙ্গশ। এ ছাড়া সাবেক জেলা নাজিম আরবাব অসীম, আলী জামান, মালিক হাশমতও আবেদন করেছেন।

পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়েছে। এখন মানুষ অপেক্ষা করছে ফলের। দেরি হলেও ধীরে ধীরে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। ইতিমধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনো এগিয়ে আছেন।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৫৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয় নিয়ে এখনো এগিয়ে রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তার দল পেয়েছে ৪৬টি আসন। আর তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। তারা পেয়েছে ৩৯টি আসন।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানজুড়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ বন্ধ হওয়ার ১৮ ঘণ্টা পর শুরু হয় ফল ঘোষণা। পাকিস্তানের যে কোনো নির্বাচনের জন্য এই বিলম্বের পরিমাণ অনেকটাই অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X