কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

জোট গঠন নিয়ে যা বললেন বিলাওয়াল

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনের পর জোট নিয়ে জোরেশোরে আলোচনা চলছে। নির্বাচনের ফলাফলে এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো দলই। এর মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে জোট নিয়ে নানা আলোচনা চলছে। এবার জোট নিয়ে মুখ খুলেছেন দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। খবর ডনের।

বিলাওয়াল ভুট্টো বলেন, জোট নিয়ে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), পিটিআই বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

পাকিস্তানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী জিও নিউজের সঙ্গে আলাপকালে বলেন, তার দল একা সরকার গঠন করতে পারবে না। তবে তার দলকে ছাড়া আবার কেউ কেন্দ্র বা প্রাদেশিক সরকার গঠনও করতে পারবে না।

পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে তার বা তার বাবা আসিফ আলি জারদারির কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করার মতো অবস্থানে নেই। সব ফল আমাদের সামনে আসলে আমরা অন্যদের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করব।

বিলাওয়াল আরও জানান, পিটিআই সমর্থিত কোনো প্রার্থীরও তার বা দলের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করেনি।

এর আগে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নকভির বাসভবনে পিপিপি শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন শাহবাজ। দলীয় সূত্র জানায়, বিলাওয়ালের বাবা আসিফের সঙ্গে ভবিষ্যৎ সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন এবং পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফের বার্তাও পৌঁছে দিয়েছেন শাহবাজ। পিপিপির এই দুই নেতাকে পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য পিএমএল-এনের নেতাদের সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র আরও জানায়, পাঞ্জাবে ও কেন্দ্রে সরকার গঠনের বিষয়ে সম্মত হয়েছেন শাহবাজ ও আসিফ। পরবর্তী বৈঠকে এ বিষয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরবে দুই দল। ওই বৈঠকেই ক্ষমতা ভাগাভাগি, কে কোন মন্ত্রণালয়ে বসবে, এসব বিষয়ে চূড়ান্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X