কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হাইকোর্টে তলব

আনোয়ার-উল-হক কাকার। ছবি : সংগৃহীত
আনোয়ার-উল-হক কাকার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারকে তলব করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আগামী সপ্তাহে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর জিও নিউজের।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এই মামলার শুনানি করেন বিচারপতি মহসিন আখতার কায়ানি। শুনানি শেষে আনোয়ার-উল-হক কাকারকে আগামী সোমবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন তিনি।

বিচারপতি মহসিন বলেন, ওই শিক্ষার্থীকে গুমের সঙ্গে যারা জড়িত তাদের দুবার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে সোমবার সকাল ১০টায় সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। এ ছাড়া এই গুমের ঘটনায় তার বিরুদ্ধে কেন মামলা হবে না তা জানতে চান।

এ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বারের মতো আনোয়ারকে তলব করেছেন আইএইচসি। গত বছরের ২৯ নভেম্বর তাকে এ মামলায় হাজিরা দিতে সশরীরে তলব করা হয়েছিল। অবশ্য দেশের বাইরে থাকায় সেবার তিনি আদালতে হাজির হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X