কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকারে আসছে পিটিআই, জোট গঠনে ইমরানের সম্মতি

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচন শেষে এখন চলছে জোট ভাঙা-গড়ার খেলা। নির্বাচনের মতো এই খেলাও জমে উঠেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন ঘোষণা নিয়ে আসছে বড় দলগুলো। এবার নতুন একটি ঘোষণা দিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলটি বলছে, তারা কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসবে। খবর দ্য ডনের।

পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন।

এ ছাড়া তিনি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংরক্ষিত আসন পেতে আমরা জামায়াত-ই-ইসলামির সঙ্গে জোট গঠন করব। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমরানের বার্তা স্পষ্ট : নির্বাচনে যারা জিতেছে তাদেরই সরকার গঠনের অধিকার রয়েছে।

তবে পিটিআইয়ের সঙ্গে এমডব্লিউএম বা জামায়াত-ই-ইসলামি জোট গঠনে একমত হয়েছে কি না, সে বিষয়ে ডনের প্রতিবেদনে কিছু বলা হয়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে ওই দুদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন জটিল পরিস্থিতিতে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X