কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরানের পাশে থাকার ঘোষণা একদলের

ইমরান খানের সঙ্গে এমডব্লিউএমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস। ছবি : সংগৃহীত
ইমরান খানের সঙ্গে এমডব্লিউএমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই কেন্দ্র ও পাঞ্জাবে মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নামে একটি দলের সঙ্গে জোট গঠন করে সরকারে আসার ঘোষণা দিয়েছে। পিটিআইয়ের এমন ঘোষণার পর এমডব্লিউএমের প্রধান আল্লামা রাজা নাসির আব্বাস বলেছেন, তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের সঙ্গে থাকবেন।

পিটিআইয়ের আমন্ত্রণ স্বাগত জানিয়ে আল্লামা আব্বাস বলেন, ২০২২ সালের এপ্রিলে সরকার পরিবর্তনের সময় থেকে ইমরান খানের পাশে আছি আমরা। এই ধারা আমাদের রক্তের শেষ রক্তবিন্দু পর্যন্ত অব্যাহত থাকবে।

জিও নিউজকে আল্লামা আব্বাস বলেন, আমরা পাকিস্তানে ঐক্য চাই। দেশের অগ্রগতি দেখতে চাই। আমাদের দলের কোনো লোভ নেই। পিটিআইয়ের কাছে কোনো দাবি-দাওয়া নেই। আমাদের নীতিগত অবস্থান হলো পিটিআইয়ের সাথে যা ঘটেছে তা ঠিক হয়নি।

এর আগে মঙ্গলবার পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান কেন্দ্র ও পাঞ্জাবে এমডব্লিউএমের সঙ্গে সরকার গঠনের জন্য তাদের অনুমতি দিয়েছেন।

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোট হয়েছে। ভোটগ্রহণের তিন দিন পর ২৬৫ আসনের মধ্যে অবশেষে ২৬৪ আসনের ফল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, সবচেয়ে বেশি ৯৭ আসনে জয় পেয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন ৭৬ আসনে, পাকিস্তান পিপলস পার্টি ৫৪ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া অন্যান্য ছোট দল পেয়েছে ৩৭টি আসন।

তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে জোট গঠন করেই সরকারে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। এমন জটিল পরিস্থিতিতে জোট গঠন করতে দৌড়ঝাঁপ শুরু করেছে বড় দলগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X