কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুনঃনির্বাচনে সহিংসতায় নিহত ২

পাকিস্তানের সড়কে নির্বাচনী বিভিন্ন দলের প্রচারণা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সড়কে নির্বাচনী বিভিন্ন দলের প্রচারণা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে বেশ কয়েকটি আসনে চলছে পুনঃনির্বাচন। এরইমধ্যে দেশটিতে নির্বাচনী সহিংসতায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের হাব শহরে ভোট পুনঃগণনার সময়ে এ সহিংসতা ঘটে। বুধবার শহরটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে এ সংঘর্ষ হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, হাব আসনে (পিবি-২১) বেসরকারি ফলাফল অনুসারে ৩০ হাজার ৯১০ ভোট পেয়ে বিএপির প্রার্থী সরদার মোহাম্মদ সালেহ ভুতানি নিজেকে বিজয়ী দাবি করেন। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির প্রার্থী আলী হাসান জেহরি। তিনি এ ফলাফলকে চ্যালেঞ্জ করে পুনরায় ভোট গণনার দাবি করেন। তার অভিযোগের ভিত্তিতে কমিশন পুনরায় ফলাফল গণনার নির্দেশ দেন।

নির্বাচন কমিশনের এ নির্দেশের পর ফলাফল পুনরায় গণনা শুরু হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে উভয় দলের সমর্থকরা অবস্থান নেয়। প্রথম ধাপে ৯টি কেন্দ্রের ভোট পুনরায় গণনা করা হয়। তবে অন্যান্য ৩০ কেন্দ্রের ভোট পুনরায় গণনার সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে অফিসারকে হাসপাতালে নেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, উভয়পক্ষের সমর্থকরা সিভিক সেন্টারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X