কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষমতা দখল করতে পারে পাকিস্তানের সেনাবাহিনী’

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানে নির্বাচনের এক সপ্তাহ পার হলেও এখনো কোনো সরকার গঠিত হয়নি। জোট সরকার গঠনে আলোচনা চললেও নির্বাচনে কারচুপি নিয়ে এক দল আরেক দলকে দোষ দিয়ে যাচ্ছে। পরমাণু শক্তিধর দেশটির এমন ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে দেশে আবারও সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন এক নেতা। খবর জিও নিউজের।

শুক্রবার এক বিবৃতিতে সিন্ধুভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোট গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান পীর পাগারা বলেছেন, পাকিস্তানে জরুরি অবস্থা বা সামরিক আইন জারি হতে পারে। সেনাবাহিনী এখন সবাইকে পরীক্ষা করছে। সামরিক বাহিনী ছাড়া কেউ দেশের নিয়ন্ত্রণ নিতে পারবে না।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ ৫টি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জাতীয় সংসদে পিএমএল-এনের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি। এর বিনিময়ে জাতীয় পরিষদের স্পিকার, সিনেট চেয়ারম্যান ও প্রেসিডেন্টের মতো সাংবিধানিক পদের নিজেদের লোক বসানোর দাবি করেছে বিলাওয়ালের দল। পিপিপির এমন দাবিতে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছে নওয়াজ শরিফের দল।

অন্যদিকে পিএমএল-এন ও পিপিপির মধ্যে প্রায় সমঝোতা হয়ে গেলেও এখনো হাল ছাড়েনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। কারাবন্দি ইমরান খানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক শেষে সরকারে আসতে সম্প্রতি দলের পক্ষ থেকে একজনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে পিটিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X