কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দুই দলের সঙ্গে জোট গড়বে না ইমরান খানের পিটিআই

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ১০ দিন পার হলেও এখনো কোনো সরকার গঠিত হয়নি। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠন নিয়ে আলোচনা। এই জোট গঠনের দৌড়ে পিছিয়ে নেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে দলটি বলেছে, পিএমএল-এন ও পিপিপি ছাড়া অন্য যে কোনো দলের সঙ্গে তারা জোট গঠন করতে পারে। খবর জিও নিউজের।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পিটিআইয়ের নেতা আলি মুহাম্মদ খান বলেছেন, তার দল সরকার গঠনের জন্য পিএমএল-এন বা পিপিপি ছাড়া যে কোনো দলের সঙ্গে আলোচনা করতে পারে।

এর আগে গতকাল রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআইয়ের এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।

পিপিপি ও পিএমএল-এনকে ইঙ্গিত করে ওমর আইয়ুব বলেন, এই দলগুলো ৪০টি আসনও জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ পাঁচটি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে। তবে তারা জোট গঠন নিয়ে প্রায় সমঝোতা করে ফেললেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১০

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১১

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১২

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৩

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৪

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৫

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৬

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৭

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৮

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৯

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

২০
X