কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বড় দুঃসংবাদ পেল ইমরান খানের পিটিআই

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইসলামাবাদের তিন আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে তাদের আপত্তি প্রত্যাখ্যান করে বিষয়টি নির্বাচন কমিশন ইসিপির কাছে পাঠান হাইকোর্ট। অবশেষে সব পক্ষ নিয়ে শুনানি শেষে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) তিন প্রার্থীকে ওই তিন আসনে বিজয়ী ঘোষণা করেছে ইসিপি। খবর দ্য নিউজের।

বিজয়ী তিন পিএমএল-এন প্রার্থী হলেন আঞ্জুম আকিল, তারিক ফজল চৌধুরী ও রাজা খুররম নওয়াজ। তারা যথাক্রমে এনএ-৪৬, এনএ-৪৭ ও এনএ-৪৮ আস থেকে বিজয়ী হয়েছেন।

এর আগে ইসিপির নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) আবেদন করেছিলেন পিটিআই সমর্থিত তিন প্রার্থী। তবে গত বুধবার বিষয়টি সুরাহার জন্য আদলত তাদের কমিশনে যাওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট থেকে এমন নির্দেশনা আসার পর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সব পক্ষের শুনানি শেষে পিএমএল-এন প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১০

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১২

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৩

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৫

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৬

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

মমতাজের জামিন বহাল

১৮

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৯

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

২০
X