কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোল পাল্টালেন পাকিস্তানের সেই বিভাগীয় কমিশনার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পাকিস্তানের নির্বাচনের পর কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলি চাথা। তবে এবার ভোল পাল্টে ফেলেছেন তিনি। কেবল নিজের মতই পাল্টে ফেলেননি, বরং দায় চাপিয়েছেন অন্যের ঘাড়ে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের সঙ্গে সমন্বয় করে তিনি জালিয়াতির অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার ইসিপির কাছে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে চাথা বলেন, আমি আমার কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় নিচ্ছি। আমার বিরুদ্ধে যেকোনো ধরনের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজেকে আমি কর্তৃপক্ষের কাছে সমর্থন করছি।

এর আগে গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) লিয়াকত আলি বলেন, রাওয়ালপিন্ডির জাতীয় ও প্রাদেশিক পরিষদের ভোটে কারচুপি হয়েছে। এ কাজে তিনি সহায়তা করেছেন। এ জন্য বিবেকের তাড়নাবোধ থেকে পদত্যাগ করেছেন।

তিনি বলেন, এই অন্যায়ের পেছনে কে জড়িত, তা কারও অজানা নয়। জাতীয় পরিষদের ১৩ জন প্রার্থী হেরে যান। কিন্তু তাদের ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করতে আমাদের বাধ্য করা হয়েছে।

তবে রাওয়ালপিন্ডির কমিশনারের এমন দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। সংস্থাটি বলছে, কমিশনের কোনো কর্মকর্তা নির্বাচনের ফল পরিবর্তনের কোনো নির্দেশ দেননি। এ ছাড়া এমন বিস্ফোরক ঘোষণা দেওয়ার পর পরই লিয়াকত আলিকে গ্রেপ্তারের কথা জানায় পাকিস্তান পুলিশ। পরে অবশ্য এই অবস্থান থেকে সরে এসে তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১০

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১১

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১২

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৩

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৪

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৫

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৬

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৭

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৮

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৯

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

২০
X