কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে কোটা চায় পাকিস্তানের সেনাবাহিনী

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানে সরকারি চাকরিতে ইতিমধ্যে সেনাবাহিনীর জন্য ১০ শতাংশ কোটা সুবিধা রয়েছে। তবে এই সুবিধা ছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আহত ও পঙ্গু সেনা কর্মকর্তাদের জন্য আরও কোটা দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।

পাকিস্তান সরকারের মানবসম্পদ শাখা হিসেবে পরিচিত সংস্থাপন বিভাগকে লেখা এক চিঠিতে এই দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারের চিঠিতে ২০২৩ সালের ২৯ মার্চের আরেকটি পুরোনো চিঠির কথা উল্লেখ করা হয়েছে। ওই চিঠিতে আহত সামরিক কর্মকর্তাদের কমার্স অ্যান্ড ট্রেড গ্রুপ বা পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস বিভাগে চাকরি দেওয়ার অনুরোধ করা হয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, গত দুই দশকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সারাদেশে অনেক তরুণ সামরিক কর্মকর্তা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। শারীরিক অক্ষমতার কারণে তারা সেনাবাহিনীতে তাদের পূর্ণ যোগ্যতায় কাজ করতে পারেন না। তবে এসব কর্মকর্তার সবাইকে বর্তমান ১০ শতাংশ কোটায় নিয়োগ দেওয়া যায় না।

দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানে সেনাবাহিনী বেশ শক্তিশালী। দেশটির ৭৬ বছরের ইতিহাসে প্রায় ৩০ বছর শাসন করেছে সামরিক বাহিনী। এখন সরাসরি দেশের ক্ষমতায় না থাকলেও আড়ালে থেকে দেশের বেসামরিক সরকারের ওপর ছড়ি ঘোরায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X