কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নতুন সরকারক স্বীকৃতি না দিতে বাইডেনকে চিঠি

পাকিস্তানের রাজপথে বিক্ষোভ। পুরোনো ছবি।
পাকিস্তানের রাজপথে বিক্ষোভ। পুরোনো ছবি।

পাকিস্তানের ভোটগ্রহণের পর সরকার গঠনের শেষ দিনে নবনির্বাচিত জাতীয় পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে দেশটির গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এরমধ্যে পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেওয়া হয়েছে। শুক্রবার (০১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দেওয়া হয়েছে। মার্কিন কংগ্রেসের ৩১ সদস্য প্রেসিডেন্টকে এ চিঠি লিখেন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকেও একই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা নির্বাচনে কারচুপি ও হস্তক্ষেপের তদন্ত না হওয়া পর্যন্ত নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিটিতে ৩১ কংগ্রেসম্যানের স্বাক্ষর রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে এ চিঠি দেওয়া হয়েছে।

দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এ নির্বাচনের দিন সারাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। এছাড়া ফলাফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব হয়েছে। যা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের নির্বাজনের এমন পরিস্থিতির পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন অনিয়মের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া বিষয়টি তদন্তেরও আহ্বান জানিয়েছে।

দেশটিতে ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। অন্যদিকে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ইমরান খানের দল পিটিআ সমর্থিত প্রার্থীরা।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X