কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০২:৪০ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের গোয়াদর বন্দরে হামলা, নিহত ৮

গোয়াদর বন্দর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রধান কেন্দ্রবিন্দু। ছবি : সংগৃহীত
গোয়াদর বন্দর চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রধান কেন্দ্রবিন্দু। ছবি : সংগৃহীত

পাকিস্তনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের গোয়াদর বন্দরে একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় গোয়াদর বন্দর কর্তৃপক্ষের ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে আট সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

গোয়াদর বন্দর হলো চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রধান কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেওয়া পাকিস্তান সরকারের সবচেয়ে বড় প্রকল্প হলো এটি।

সাঈদ আহমেদ উমরানি নামে এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা গোয়াদর বন্দর কমপ্লেক্সে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার লড়াই করেছেন। এরপর তারা নিহত হয়। এ ছাড়া এই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত দুজন আহত হয়েছে। অপারেশন সম্পন্ন হয়েছে। কিন্তু ওই এলকায় এখানো তল্লাশি চলছে।

গোয়াদর শহরের এক প্রত্যক্ষদর্শী আলজাজিরাকে বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলা শুরু হয়। প্রথমে দুটি বড় বিস্ফোরণ হয। পরে বিকট শব্দ ও দীর্ঘসময় বিস্ফোরণ ঘটে। গোলাগুলি এক ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এক এক্সবার্তায় বলেছেন, যদি কেউ সহিংসতার পথ বেছে নেয় তাহলে তাকে কোনো করুণা করা হবে না। যারা আজ পাকিস্তানের জন্য সাহসের সঙ্গে লড়াই করেছেন তাদের ধন্যবাদ।

এই হামলার দায় ইতিমধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেড স্বীকার করেছে। বিএলএ পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন। তারা পাকিস্তান থেকে এই প্রদেশটিকে আলাদা করার দাবিতে বহু বছর ধরে লড়াই করে আসছে।

এক বিবৃতিতে বিএলএ বলেছে, ভবনের ভেতরে থাকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়কে টার্গেট করা হয়েছিল। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ করা হবে।

তবে এবারই গোয়াদরে প্রথম হামলা হয়নি। এর আগেও বেশ কয়েকবার হামলা হয়েছে। এই শহরে অনেক চীনা নাগরিক বসবাস করেন। তারা বন্দর নির্মাণে কাজ করছেন।

গত বছরের আগস্টে গোয়াদরে ২৩ চীনা প্রকৌশলীর একটি গাড়ি বহরকে নিশানা করেছিলেন দুই বন্দুকধারী। তবে নিরাপত্তা বাহিনীর হাতে তারা নিহত হয়। সেই হামলার দায়ও স্বীকার করেছে বিএলএর মাজিদ ব্রিগেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১০

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১১

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১২

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৩

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৪

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৫

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৬

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৭

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৮

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X