সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:৩০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ায় ৪ সন্ত্রাসী হামলা

৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ায় ৪ সন্ত্রাসী হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় এই প্রদেশে চতুর্থবারের মতো সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। আজ শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

সবশেষ হামলার ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার শেষ রাতে। পেশোয়ারের সারবন্দ এলাকার রিয়াজ শহীদ পুলিশ পোস্টে হামলার চেষ্টা চালায় আট সন্ত্রাসী। এ সময় পুলিশ সদস্যরা পাল্টা ব্যবস্থা নিলে তারা পালিয়ে যায়।

পুলিশ সুপার (এসপি) ক্যান্ট ওয়াকাস রফিক বলেন, ‘পুলিশ সদস্যরা উচ্চসতর্ক অবস্থানে থাকায় সন্ত্রাসীদের এ হামলা প্রতিহত করা গেছে।’

এ হামলার ঠিক কয়েক ঘণ্টা আগে খাইবার জেলার বড় বাজারে একটি কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলায় চার পুলিশ কর্মকর্তা ছাড়াও আরও ১০ জন মারা যান।

আরও পড়ুন : পাকিস্তানে অগ্নিকাণ্ডে একই পরিবারের নিহত ১০

এ হামলার আগেও খাইবার পাখতুনখোয়া পুলিশের ওপর আরেকটি হামলার ঘটনা ঘটে। এ সময় পেশোয়ারের রেজি এলাকায় গোলাগুলিতে দুজন পুলিশ সদস্য নিহত এবং অন্য দুজন আহত হন।

পুলিশ বলছে, রেজি মডেল টাউন থানার কাছের একটি চেকপয়েন্টে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে এবং পালিয়ে যায়। এ সময় হেড কনস্টেবল ওয়াজিদ ও চালক ফরমান মারা যান।

এর আগে গত ১৮ জুলাই পেশোয়ারের হায়াতাবাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়ির কাছে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণে সাত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গত বছরের শেষের দিকে তেহরিক-ই-তালেবান (টিটিপি) পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা বাড়তে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X