কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে অগ্নিকাণ্ডে একই পরিবারের নিহত ১০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোরে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।

নিহতদের মধ্যে একজন পুরুষ, তার স্ত্রী, অন্য দুই নারী, পাঁচ শিশু ও সাত মাসের একটি শিশু রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন আদিল হুসেন, সায়রা বানু, ফারজানা, আম্বার, গজল, ফাতিমা। বাকিদের পরিচয় শনাক্তে কাজ চলছে। তবে এ ঘটনায় তাদের পরিবারের একজন ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন।

জিও নিউজ বলছে, ফ্রিজের কম্প্রেসারের বিস্ফোরণ থেকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়িতে ধোঁয়া বের হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না।

মৃত আদিলের বাবা বলেন, ‘রাত ৩টার দিকে ফোন দিয়ে আমাকে জানায়। আমরা আসতে আসতে সব শেষ।’

নিহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া ভবনটি ঠাণ্ডা করার কাজ চলছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রী মহসিন নকভি। এ ছাড়া লাহোর কমিশনারের কাছে এ বিষয়ে প্রতিবেদন চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X