কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৪ শিশুসহ ৯ জনকে গুলি করে হত্যা

ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে মরদেহ উদ্ধারে অ্যাম্বুলেন্স। ছবি : সংগৃহীত

পাকিস্তানে গুলি করে ৯ জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে নারীসহ চার শিশু রয়েছে। বুধবার (২৬ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহতরা সবাই একই পরিবারের সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারের বাদাবের গ্রামে সশস্ত্র সদস্যরা এ হামলা চালায়। এ সময় একই পরিবারের ৯ জন নিহত হন। ভয়ংকর এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জেরে এ হামলা হয়েছে।

অন্যদিকে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএসপি) কাশিফ জুলফিকার এক বিবৃতিতে এর বিরোধিতা করেছেন। তিনি বলেন, আপাতদৃষ্টিতে দুই পরিবারের মধ্যে কোনো বিরোধ ছিল না।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সশস্ত্র এ হামলার পেছনে আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু করা হয়েছে। দোষীদের খুঁজে বের করতে দুটি দল কাজ করছে। এছাড়া নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত এক নারীকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সেখান থেকে কার্তুজের খালি খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এএসপি (তদন্ত) সাহেবজাদা সাজ্জাদ জানান, অপরাধীদের ধরতে পুলিশের চারটি দল পাঠানো হয়েছে। ঘটনার আসল উদ্দেশ্য বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১১

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১২

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৭

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৮

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

২০
X