কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

ইকুয়েডরের পতাকা। ছবি : সংগৃহীত
ইকুয়েডরের পতাকা। ছবি : সংগৃহীত

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে আততায়ীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। ক্যানার প্রদেশে তার কনভয়ের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও জ্বালানিমন্ত্রী ইনেস মানজানো। খবর শাফাক নিউজের।

মন্ত্রী জানান, প্রেসিডেন্টের মোটরকেড একটি বিক্ষোভ এলাকায় প্রবেশ করলে গুলিবর্ষণ শুরু হয়। গুলিতে প্রেসিডেন্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন। ঘটনার পর পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানজানো একে প্রেসিডেন্টের ওপর সরাসরি হত্যাচেষ্টা বলে বর্ণনা করেছেন।

বর্তমানে ইকুয়েডরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সরকার ডিজেল ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করায় টানা তিন সপ্তাহ ধরে প্রতিবাদ চলছে। কনফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অব ইকুয়েডর নামের সংগঠন এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।

তবে হামলার দায় অস্বীকার করেছে কনফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ অব ইকুয়েডর। তারা অভিযোগ করেছে, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করছে এবং সহিংসতা উসকে দিচ্ছে।

৩৭ বছর বয়সী প্রেসিডেন্ট নোবোয়া ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে তরুণ রাষ্ট্রপ্রধান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নিরাপত্তা সংকট ও রাজনৈতিক অস্থিরতার মুখে রয়েছেন। মঙ্গলবারের এই হামলা দেশটিতে ২০২৩ সালে প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিয়াসেনসিওর হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণ করিয়ে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X