বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও ১ দেশ

মোহাম্মদ সালাহর জোড়া গোলে বিশ্বকাপ নিশ্চিতের পর মিশর দলের উদযাপনের ছবি
বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল মিশর। ‍ছবি : সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখে আফ্রিকান বাছাইপর্বের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মিশর। দলটির তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর দুর্দান্ত জোড়া গোলে জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অংশগ্রহণ নিশ্চিত করে তারা। মরক্কোর কাসাব্লাঙ্কায় নিরপেক্ষ ভেন্যুতে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

জিবুতির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিশর। ম্যাচের অষ্টম মিনিটে জিজোর ক্রসে হেড করে গোল করেন ইব্রাহিম আদেল। এর ছয় মিনিট পর ত্রেজেগের থ্রু বল পেয়ে জালে বল পাঠান লিভারপুল তারকা সালাহ। প্রথমার্ধে সালাহ আরও একটি সুযোগ তৈরি করেছিলেন, তবে মোস্তাফা মোহাম্মদের হেড বারের ওপর লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সালাহরা। তবে জিবুতির রক্ষণভাগের ফুটবলারদের দৃঢ়তায় গোল করতে ব্যর্থ হচ্ছিল মিশর। তবে ম্যাচের শেষদিকে মিশরের আক্রমণভাগের খেলোয়াড়ের আর আটকে রাখতে পারেনি জিবুতি। ম্যাচের ৮৪ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সালাহ। বক্সের ভেতর থেকে এক স্পর্শে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

এবারসহ চতুর্থবারের মতো বিশ্বকাপের টিকিট পেল মিশর। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল তারা। এরপর ১৯৯০ ও ২০১৮ বিশ্বকাপে সুযোগ পেয়েছে। গত বিশ্বকাপে জায়গা না পেলেও এবার তারা ফিরছে বিশ্বমঞ্চে। ১৯তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মিসর। ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেবে আরও ২৭টি দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X