স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামছেন হামজা-জামালরা

দলের সঙ্গে অনুশীলনে হামজা। ‍ছবি : সংগৃহীত
দলের সঙ্গে অনুশীলনে হামজা। ‍ছবি : সংগৃহীত

‘ডু অর ডাই’ ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হংকং-চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই মর্যাদার ম্যাচ, যেখানে তিন পয়েন্টই হতে পারে আশা ও হতাশার সীমারেখা।

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত এখনো তাজা। তবে তার আগে ভারতের মাটিতে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র জুগিয়েছিল আত্মবিশ্বাসের আলো। বিদেশে খেলা মানসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামেদুল ইসলামের যোগে দলটা হয়েছিল আরও ভারসাম্যপূর্ণ; কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি।

হংকং-চায়নার সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স স্বস্তির নয়। দুদলের চার দেখায় একবারও হাসতে পারেনি লাল-সবুজের দলটি। দুটিতে পরাজয়ের সঙ্গে সমানসংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯ বছর আগে। ২০০৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত এএফসি কাপের সেই ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমান র‌্যাংকিংয়ের বিবেচনায়ও বাংলাদেশের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে সফরকারীরা। তাদের ফিফা র‌্যাংকিং ১৪৬, যেখানে বাংলাদেশের ১৮৪।

এই ম্যাচ সামনে রেখে গত দশ দিন ধরে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। কোচ হাভিয়ের কাবরেরা জানান, খেলোয়াড়রা খুব মনোযোগী এবং জানে এই ম্যাচের গুরুত্ব কতটা। তিনি বলেন, ‘আমরা জানি, আমাদের সক্ষমতা আছে, ইতিহাস গড়তে পারি। স্কোয়াডের গুণগত মান নিয়ে আমি সবসময়ই সন্তুষ্ট। তবে সাম্প্রতিক কিছু নতুন সংযোজন, বিশেষ করে হামজা চৌধুরী ও শমিত সোম আমাদের আরও শক্তিশালী করেছে।’

বাংলাদেশ দলের সবচেয়ে বড় নাম হামজা চৌধুরী। তবে তাকে নিয়ে চিন্তা না করার কথাই জানালেন হংকং-চায়নার কোচ ওয়েস্টউড। তিনি বলেন, ‘হামজাকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমরা তার সামর্থ্য জানি। কিন্তু একটা দল একজন খেলোয়াড় দিয়ে হয় না। আমাদেরও ভালো খেলোয়াড় আছে, তবে আমরা দলীয় চেতনায় বিশ্বাস করি। সবার অবদান গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সব খেলোয়াড়, এমনকি বদলি খেলোয়াড়দেরও কাজে লাগাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X