মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহার, প্রকৌশলীর কারাদণ্ড

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে অভিযান। ছবি : সংগৃহীত
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে অভিযান। ছবি : সংগৃহীত

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামে ওই প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এটি নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা অনাদায় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজারটিও অপসারণ করা হয়েছে।

আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা জানান, গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্টে এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন। যা সম্পূর্ণ অনিয়ম ও অবৈধ।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অর্থাৎ উভয়দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X