বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রসৈকতে তিন দিন পড়ে ছিল বিপন্ন প্রজাতির ডলফিন

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাতির ডলফিন। ছবি : কালবেলা
সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে ভেসে আসা বিপন্ন প্রজাতির ডলফিন। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে বিপন্ন প্রজাতির মৃত একটি ডলফিন ভেসে এসেছে। তিন দিন ধরে পড়ে থাকার কারণে অনেকটা পচে যায় ডলফিনটি। যার কারণে গুলিয়াখালী পর্যটন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েন পর্যটকরা।

বিষয়টি সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামকে জানানো হলে তা উপজেলা প্রাণিসম্পদ ও বন বিভাগকে জানানো হয়। পরে ডলফিনটি বুধবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় মাটিতে পুঁতে ফেলা হয়।

‎পর্যটন এলাকার স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার (০৬ অক্টোবর) বিকেলে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে। যার ওজন প্রায় ১০০ কেজি।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ডলফিন পচে যাওয়ার এতই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে যে আমি চারবার বমি করেছি।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. কল্লোল বড়ুয়া বলেন, এটা মিঠাপানির শুশুক বা ডলফিন। কীভাবে মারা তা বলা যাচ্ছে না। ডলফিনটির মৃত্যুর কারণ জানতে তার শরীর থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রে জাহাজ বা কোনো কিছুর সঙ্গে আঘাত পেয়ে ডলফিনটি মারা যেতে পারে। বুধবার সন্ধ্যায় ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

‎উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ্ ‎বলেন, এটি শুশুক বা ডলফিন হিসেবে পরিচিত। শান্ত স্বভাবের বুদ্ধিমত্তা সম্পন্ন স্তন্যপায়ী জলজপ্রাণী। বাংলাদেশে এখন এটি বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত। আঞ্চলিক ভাষায় হুম মাছ নামে পরিচিত হলেও প্রাণীটি আসলে ‘গাঙ্গেয় শুশুক, মিঠাপানির শুশুক বা ডলফিন’। কোনো নদীতে ডলফিনের উপস্থিতি মানে নদীর স্বাস্থ্য বা পরিবেশ ভালো থাকা।

‎সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ডলফিন মারা যাওয়ার বিষয়টি জানার পর দ্রুত প্রাণিসম্পদ ও বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X