সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় আসা-যাওয়া করা নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় কারাকাসের ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়ল।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা যতদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘চুরি করা’ তেল ও অন্যান্য সম্পদ ফিরিয়ে না দেবে, ততদিন এই অবরোধ চলবে।

তিনি জানান, ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবহর, যার মধ্যে একটি বৃহৎ বিমানবাহী রণতরী রয়েছে।

যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে মাদক পাচার রোধের অজুহাতে ক্যারিবীয় অঞ্চলে বড় সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। তবে ভেনেজুয়েলার দাবি, বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই এই চাপের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ মাদুরোকে অবৈধ প্রেসিডেন্ট বলে মনে করে।

এর আগে গত সপ্তাহে ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ট্রাম্প প্রশাসন। নতুন করে জাহাজ অবরোধ শুরু হলে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

উল্লেখ্য, ওপেকের তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের মজুত বিশ্বের সর্বোচ্চ—প্রায় ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X