কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগের ঘোষণা ঋষি সুনাকের

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি : সংগৃহীত

নির্বাচনে লজ্জাজনক হারে পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শনিবার (০৫ জুলাই) তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত পদত্যাগ করলেও পরবর্তী উত্তরাধিকার না আসা পর্যন্ত তিনি দলের দায়িত্ব পালন করে যাবেন। প্রধানমন্ত্রী বাসভবনের সামনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার করে নেন সুনাক। তিনি ফলাফলে দুঃখপ্রকাশ করে দায় নিজের কাঁধে নিয়ে বলেন, অনেক কিছু শেখার আছে।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফল ঘোষণা এখনো শেষ হয়নি। তার আগে নিজেদের জয় নিশ্চিত করেছে লেবার পার্টি। এখন পর্যন্ত প্রাপ্ত নির্বাচনের ফলাফলে দেখা গেছে ৩৭০ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন।

কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ৮৯টি আসন। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটরা ৫০টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি এবং এসএফ ৬টি করে আসনে জয়লাভ করেছে। আর অন্যরা পেয়েছেন ২২টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১০

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১১

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১২

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৩

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৪

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৫

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৭

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৮

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৯

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

২০
X