কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:০৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের রাস্তায় তিন মরদেহ, তদন্তে গোয়েন্দা পুলিশ

যুক্তরাজ্যের নটিংহাম শহরের রাস্তায় মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের নটিংহাম শহরের রাস্তায় মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের নটিংহাম শহরের রাস্তায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্থানীয় সময় মঙ্গলবার শহরের কেন্দ্রস্থলে দুজনের মরদেহ পাওয়া যায়। এ ছাড়া শহরের কেন্দ্রের ঠিক বাইরের একটি রাস্তায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মরদেহ উদ্ধারের ঘটনার পাশাপাশি এক ব্যক্তি গাড়ি চালিয়ে তিনজনের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় ওই তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই কারণে এ তিন ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কারণ অনুসন্ধানে কাজ করছে গোয়েন্দাদের একটি দল।

স্থানীয় পুলিশের চিফ কনস্টেবল কেট মেনেল এক বিবৃতিতে বলেছেন, ‘তিনজনের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এটি মর্মান্তিক এবং দুঃখজনক একটি ঘটনা। আমরা মনে করি একই কারণে এ তিন ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে। এ ছাড়া কারণ অনুসন্ধানে কাজ করছে গোয়েন্দাদের একটি দল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X