কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর ভাস্কর্য চুরি

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেলানিয়ার ভাস্কর্য। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও মেলানিয়ার ভাস্কর্য। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের প্রতিকৃতি হিসেবে বসানো একটি ব্রোঞ্জের ভাস্কর্য চুরি হয়ে গেছে। মেলানিয়ার জন্মস্থান স্লোভেনিয়ার সেভনিকা শহরে ২০২০ সালে ভাস্কর্যটি বসানো হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার রাতে মূর্তিটি গোড়ালি থেকে কেটে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।

স্থানীয় পুলিশের মুখপাত্র এলেঙ্কা ড্রেনিক রাঙ্গুস জানিয়েছেন, তারা এখনো চুরির ঘটনাটি উদঘাটন করতে পারেননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো তদন্ত করছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ২০২০ সালে একই স্থানে প্রথমে একটি কাঠের মূর্তি স্থাপন করা হয়েছিল, যা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর পরে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করে স্থাপন করা হয়। ভাস্কর ব্র্যাড ডাউনি নিজ উদ্যোগে এ নতুন মূর্তিটি নির্মাণ করেন।

মেলানিয়া ট্রাম্পের স্বামী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন, তিনি একদিন নিজের জন্মভূমি সেভনিকা সফর করবেন। তবে, তিনি কখনোই সেখানে যাননি।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন এটি হয়তো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়েছে, আবার কারো ধারণা চোরেরা এটি গলিয়ে কেজি দরে বিক্রি করে দিয়েছে।

ব্রোঞ্জের মূর্তিটির শিল্পী ব্র্যাড ডাউনি এই চুরিতে দুঃখ প্রকাশ করেছেন। নিউইয়র্ক পোস্টকে তিনি জানান, মূর্তিটি সরিয়ে নেওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করছেন, যদিও তিনি নিশ্চিত নন।

উল্লেখ্য, স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা থেকে প্রায় ৬০ মাইল পূর্বে অবস্থিত সেভনিকা শহরেই মেলানিয়ার জন্ম। স্থানীয়ভাবে তার নামে কেক, চকলেটসহ নানা পণ্যের নামকরণ করা হয়েছে, যা পর্যটকদের আকর্ষণের একটি অংশ হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X