কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হাড্ডিসার মডেল ব্যবহারে ‘জারা’র বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

ফ্যাশন ব্র্যান্ড জারা’র নিষিদ্ধ দুই ছবি।
ফ্যাশন ব্র্যান্ড জারা’র নিষিদ্ধ দুই ছবি।

বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড জারা দুটি বিজ্ঞাপন প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে। বিজ্ঞাপনগুলোতে ‘অস্বাস্থ্যকরভাবে রোগা’ মডেলদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি জারার ওয়েবসাইট ও অ্যাপে প্রদর্শিত দুটি বিজ্ঞাপনের বিষয়ে অভিযোগ ওঠে। পরে যুক্তরাজ্যের বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি (এএসএ) বিজ্ঞাপনের মডেলদের শারীরিক গঠন এবং উপস্থাপনা দায়িত্বজ্ঞানহীন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা তাদের পর্যবেক্ষণে বলেছে, এক বিজ্ঞাপনে মডেলের পাতলা পায়ের আকৃতি বাড়িয়ে দেখানোর জন্য ছায়া ব্যবহার করা হয়েছে। অন্য বিজ্ঞাপনে মডেলের কলারবোনকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার মতো ভঙ্গিমা দেওয়া হয়েছে। এএসএ বলছে, এসব বিজ্ঞাপন অস্বাস্থ্যকর শারীরিক চিত্র প্রচার করছে, যা তরুণদের জন্য ক্ষতিকর বার্তা দেয়। এ ছাড়া, একটি ছোট পোশাকের বিজ্ঞাপনে মডেলের পা উল্লেখযোগ্যভাবে চিকন দেখাতে ছায়া ব্যবহার করা হয়েছে যেখানে তার বাহু ও কনুইয়ের অবস্থানও অসামঞ্জস্যপূর্ণ দেখাচ্ছিল।

এএসএ এই বিজ্ঞাপনগুলোকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের বিজ্ঞাপন আর প্রচার করা যাবে না। জারাকে ভবিষ্যতে সমস্ত ছবি দায়িত্বের সঙ্গে প্রস্তুত করতে হবে।

এ বিষয়ে জারা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিতর্কিত বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়ে জানিয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত মডেলদের ছবি তোলার সময় তারা চিকিৎসা সনদপ্রাপ্ত সুস্থ ছিলেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা কোনো সরাসরি অভিযোগ পায়নি এবং ছবিগুলোতে খুব সামান্য আলো ও রঙের সম্পাদনা ছাড়া কোনো পরিবর্তন করা হয়নি।

জারা ২০০৭ সালে প্রকাশিত ইউকে মডেল হেলথ ইনকোয়ারির ‘ফ্যাশনিং অ্যা হেলদি ফিউচার’ শীর্ষক প্রতিবেদনের সুপারিশ মেনে চলে বলেও জানিয়েছে। এই সুপারিশের তৃতীয় ধারা অনুযায়ী, মডেলদের ‘পরিপাকতন্ত্রের ব্যাধি শনাক্তকরণে পারদর্শী বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্য সনদ থাকতে হবে।

প্রসঙ্গত, এর আগেও এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের শুরুতে অন্যান্য খুচরা বিক্রেতাদের বিজ্ঞাপনও মডেলদের অতিরিক্ত রোগা দেখানোর কারণে নিষিদ্ধ করা হয়েছিল। গত জুলাই মাসে মার্কস অ্যান্ড স্পেনসারের একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়। কারণ তারা মডেলকে ‘অস্বাস্থ্যকর রোগা’ দেখিয়েছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X