কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সহিংসতার প্রতীক হিসেবে পতাকা ব্যবহারে নিষেধাজ্ঞা ব্রিটেনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লন্ডনে সহিংস বিক্ষোভের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, দেশের পতাকা কখনোই সহিংসতা, ভীতি বা বিভেদের প্রতীক হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, এই পতাকা বৈচিত্র্যময় ব্রিটেনের প্রতীক, যেখানে কাউকে তার ত্বকের রং বা কোনো পটভূমির কারণে ভীত-সন্ত্রস্ত হতে দেওয়া হবে না।

শনিবার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় লন্ডনে টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয়। এর বিপরীতে প্রায় পাঁচ হাজার মানুষ ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’-এর ব্যানারে পাল্টা বিক্ষোভে যোগ দেয়। পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২৬ পুলিশ সদস্য আহত হয়েছেন, যার মধ্যে চারজন গুরুতর। এ ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্টারমার রবিবার (১৪ সেপ্টেম্বর) বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার ব্রিটিশ মূল্যবোধের অংশ হলেও পুলিশের ওপর হামলা কিংবা নাগরিকদের ভয় দেখানো কখনোই সহ্য করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, ব্রিটেন সহনশীলতা, বৈচিত্র্য ও সম্মানের দেশ। আমাদের পতাকা সেই বৈচিত্র্যের প্রতীক। আমরা এটি কখনোই সহিংসতা বা বিভেদের হাতিয়ার হতে দেব না।

বিক্ষোভ চলাকালে লন্ডনের সড়কগুলো ইউনিয়ন জ্যাক, সেন্ট জর্জ, এমনকি কিছু স্কটিশ ও ওয়েলস পতাকায় ছেয়ে যায়। দুপুর পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও বিকেলের দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের দুই গ্রুপকে আলাদা করতে গিয়ে কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ভিড় নিয়ন্ত্রণে আনার জন্য ঘোড়সওয়ার পুলিশ ব্যাটন ব্যবহার করে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১৯-৫৮ বছর বয়সী নারী-পুরুষ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও ফুটেজ বিশ্লেষণ করে আরও গ্রেপ্তার করবে বলে জানিয়েছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১০

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১১

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১২

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৩

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৪

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৫

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৬

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৭

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৮

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৯

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

২০
X