কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ একটি আন্তর্জাতিক মোবাইল ফোন পাচারচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। চক্রটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া প্রায় ৪০ হাজার মোবাইল ফোন চীনে পাচার করছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, মোবাইল ফোন চুরি ও পাচার দমনে পরিচালিত এই অভিযান রাজধানী লন্ডনে এ পর্যন্ত সবচেয়ে বড় উদ্যোগ। সাম্প্রতিক সময়ে শহরের বিভিন্ন পর্যটনকেন্দ্র ছিনতাইকারীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

‘অপারেশন ইকোস্টিপ’ নামের এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। তখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী একটি চালানে প্রায় এক হাজার আইফোনসহ একটি বাক্স জব্দ করা হয়। পরে যাচাই-বাছাইয়ে দেখা যায়, অধিকাংশ ফোনই লন্ডনে চুরি হওয়া।

তদন্তের অংশ হিসেবে মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১১ জন নতুন আইফোন ১৭ সরবরাহকারী ডেলিভারি ভ্যান ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারীদেরই নয়, বরং পুরো পাচার চক্রের নেতৃত্বদানকারীদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।

মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X