কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

স্থায়ী বসবাসের নিয়মে কড়াকড়িতে যাচ্ছে যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস বা পার্মানেন্ট রেসিডেন্সির নিয়মে কঠোরতা আনার পরিকল্পনা করছে সরকার। আবেদনকারীদের এবার সমাজ ও অর্থনীতিতে তাদের অবদান প্রমাণ করতে হবে। সোমবার লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ প্রস্তাব তুলে ধরবেন।

বর্তমানে বেশিরভাগ অভিবাসী পাঁচ বছর ব্রিটেনে থাকার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) জন্য আবেদন করতে পারেন। তবে নতুন নিয়মে সামাজিক নিরাপত্তা খাতে অবদান রাখা, কোনো ফৌজদারি অপরাধে জড়িত না থাকা এবং সরকারি সুবিধা দাবি না করার শর্ত যুক্ত হতে পারে। পাশাপাশি আবেদনকারীদের উচ্চমানের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে এবং স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড দেখাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ জানাবেন, এ প্রস্তাবগুলো নিয়ে চলতি বছরের শেষ নাগাদ একটি পরামর্শ প্রক্রিয়া শুরু হবে।

বিশ্লেষকরা বলছেন, কট্টর অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টির এই উদ্যোগ নেওয়া হয়েছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে সম্প্রতি প্রস্তাব করেছে, স্থায়ী বসবাসের সুযোগ বাতিল করে তার পরিবর্তে পাঁচ বছরের নবায়নযোগ্য কাজের ভিসা চালু করা উচিত।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বলেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসন নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করে দেবে। তথ্যসূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১০

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১১

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১২

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৩

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৪

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৫

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৬

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৭

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৮

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

১৯

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

২০
X