কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ১২:৪৯ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপে মার্কিন সেনাঘাঁটিতে কঠোর সতর্কতা জারি

একটি ঘাঁটিতে প্যারেডরত মার্কিন সেনা। ছবি : সংগৃহীত
একটি ঘাঁটিতে প্যারেডরত মার্কিন সেনা। ছবি : সংগৃহীত

ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে। তবে কী জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি মার্কিন সরকার ও সামরিক বাহিনী।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলব না। তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এ জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইউরোপে সংঘটিত বড় ইভেন্ট এগুলো। যা অবশ্যই একটি কারণ। তবে এটি অনেক কারণের মধ্যে একটি।

এর আগে জুনের শেষের দিকে খবর আসে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, চীনসহ এ দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে।

রাশিয়ার এ ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X