কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৯:১৭ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:০৩ এএম
অনলাইন সংস্করণ

ওবামার শেফের মরদেহ উদ্ধার

বারাক ওবামা (বায়ে) ও তার ব্যক্তিগত শেফ তাফারি ক্যাম্পবেল (ডানে)। ছবি: সংগৃহীত
বারাক ওবামা (বায়ে) ও তার ব্যক্তিগত শেফ তাফারি ক্যাম্পবেল (ডানে)। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির পাশের লেক থেকে তার ব্যক্তিগত শেফ (রাঁধুনি) তাফারি ক্যাম্পবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) ম্যাসাসুয়েটস পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

পুলিশ জানিয়েছে, রোববার (২৩ জুলাই) এডগার্টনের বিশাল লেকে একটি প্যাডেল বর্ডার (বৈঠাচালিত জলযান) পানির নিচে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে সেখান থেকে তাফারির মরদেহ উদ্ধার করা হয়।

তাফারি এর আগে ২০১৬ সালে হোয়াইট হাউসে কাজ করতেন। তার মৃত্যুতে একটি বিবৃতি দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা।

বিবৃতিতে ওবামা বলেন, তাফারি আমাদের পরিবারের ভালোবাসার পাত্র ছিল। সে খাবারের বিষয়ে খুব সৃজনশীল ও সৌখিন ছিল। তার মধ্যে সবাইকে একসঙ্গে মিলিয়ে দেওয়ার ক্ষমতা ছিল। আমরা তাকে মিশুক ও অসাধারণ একজন হিসেবে পেয়েছি, যার জন্য আমাদের জীবন আরও অনন্দময় হয়েছে।

তিনি আরও বলেন, আমরা হোয়াইট হাউস ছাড়ার সময়ে তাফারিকে আমাদের সঙ্গে নিয়ে আসার প্রস্তাব দেই এবং সে রাজি হয়ে আমাদের সঙ্গে চলে আসে। সে আমাদের পরিবারের অংশ ছিল। তার চলে যাওয়ায় আমরা গভীর ব্যথিত। তাফারির স্ত্রী ও যমজ ছেলে রয়েছে।

স্টেট পুলিশ জানিয়েছে, লেকের পাড় থেকে ৩০ মিটার দূরে ২ দশমিক ৪ মিটার গভীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি লাইফ জ্যাকেট ব্যবহার করেননি। তার মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X