কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১১:১৮ এএম
অনলাইন সংস্করণ

এক সেকেন্ডের বদৌলতে আকাশে সংঘর্ষ এড়াল যাত্রীবাহী দুই বিমান

ঘটনার মুহূর্তে ধারণ করা ছবি এবং ইনসেটে পিএসএ এয়ারলাইন্সের আমেরিকান ঈগল ফ্লাইটের বিমান। ছবি : সংগৃহীত
ঘটনার মুহূর্তে ধারণ করা ছবি এবং ইনসেটে পিএসএ এয়ারলাইন্সের আমেরিকান ঈগল ফ্লাইটের বিমান। ছবি : সংগৃহীত

বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর মাঝ আকাশে সংঘর্ষে জড়াতে বসেছিল দুটি যাত্রীবাহী বিমান। হাড় হিম করা এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশের ক্যামেরায় ধরা পড়ে ওই ভিডিও। ঘটনাটি গত সপ্তাহের হলেও সম্প্রতি তা ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, বিমান দুটি এত কাছে চলে আসে যে, অল্পের জন্য মাঝ আকাশে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়। ট্রাফিক কন্ট্রোলের এমন ভুলে অকালেই প্রাণ হারাতে বসেছিলেন ১৫৯ জন আরোহী।

সোমবার (৮ জুলাই) বেলা প্রায় ১১টা ৫০ মিনিট। আর ১০টা স্বাভাবিক দিনের মতোই সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই কয়েক মুহূর্তের মধ্যে আকাশে সংঘর্ষের প্রায় কাছাকাছি চলে এসেছিল দুটি যাত্রীবাহী বিমান। ভয়ানক এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে পুলিশ। জানা গেছে, আঞ্চলিক ওই দুটি বিমান ট্রাফিক কন্ট্রোলের ভুলের খেসারত দিতে বসেছিল।

এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাইরাকিউস হ্যানকক আন্তর্জাতিক বিমানবন্দরে। ট্রাফিক কন্ট্রোল থেকে একটি বিমান থেকে উড্ডয়ন এবং আরেকটি বিমানকে অবতরণের অনুমতি দেওয়া হয়। তখন বিমান দুটি মাঝ আকাশেই খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে দুই বিমানের মাঝে দূরত্ব ছিল মাত্র ৭২৫ ফুট। এমন ঘটনার পর তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের কমিউনিকেশন অডিওতে শোনা যায়, পিএসএ এয়ারলাইন্সের আমেরিকান ঈগল ফ্লাইট-৫৫১১-কে অবতরণের সবুজ সংকেত দেওয়া হয়। ওই বিমানটি ২৮ নম্বর রানওয়েতে অবতরণ করার কথা ছিল। এই একই রানওয়ে থেকে এনডেভার এয়ারের ডেল্টা কানেকশন ৫৪২১-কে উড্ডয়নের অনুমতি দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল।

ঠিক তখন আমেরিকান ফ্লাইটের একজন ফ্লাইটকে বলতে শোনা যায়, দাঁড়াও, ২৮ নম্বর থেকে উড্ডয়ন অনুমতি কে দিয়েছে? তখন ট্রাফিক কন্ট্রোল থেকে আমেরিকানের পাইলটকে ট্রাফিক কন্ট্রোল থেকে অবতরণ বাদ দিয়ে আবার ঘুরে আসতে বলা হয়। পাইলট ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মানলেও ডেল্টা ফ্লাইটের উড্ডয়নের রাস্তাতেই ছিল আমেরিকান ঈগল।

বিমান দুটি কাছাকাছি চলে আসার পুরো দৃশ্যটা নর্থ সাইরাকিউস পুলিশ বিভাগের গাড়ির ড্যাশ ক্যামেরায় ধরা পড়ে। এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, এই যেন একে অপরের সঙ্গে ধাক্কা খাবে বিমান দুটি। ডেল্টা জানায়, ওই ফ্লাইটে ৭৬ যাত্রীসহ ৮০ জন আরোহী ছিলেন। বিমানটি নিউইয়র্ক শহরে যাচ্ছিল। আর ওয়াশিংটন ডিসি থেকে আসা আমেরিকান ঈগলে ৭৯ জন আরোহী ছিলেন।

আকাশপথে চলাচল, প্রচলিত সব যোগাযোগব্যবস্থার মধ্যে সবচেয়ে নিরাপদ। তবে মাঝ আকাশে দুটি বিমান কাছাকাছি এসে পড়ার ঘটনা নতুন নয়। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের এমন ভুলের পর জোরেশোরেই তদন্ত শুরু করে মার্কিন কর্তৃপক্ষ। এরপরই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া দুই এয়ারলাইন্স জানিয়েছে, তারা সব কিছুর চেয়ে নিরাপত্তার ব্যাপারে বেশি প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১০

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১১

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১২

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৩

‘মেসি ঈশ্বরের উপহার’

১৪

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৫

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৬

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৭

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৯

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

২০
X